https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 23 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন ও গ্যাসের ব্যবহার নিয়ে আলোচনা সভা

admin
October 23, 2026 10:41 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সারের সুষম বণ্টন নিশ্চিতকরণ এবং জ্বালানি গ্যাসের সঠিক ও সাশ্রয়ী ব্যবহার নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে বগুড়া সার্কিট হাউসে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। সভায় সংশ্লিষ্ট বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
‎
‎সভায় উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, গাবতলী-শাজাহানপুর আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জল হোসেন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
‎
‎সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
‎
‎আলোচনা সভায় ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, কৃষি উৎপাদন ও কৃষকের স্বার্থে সারের সুষম বণ্টন নিশ্চিত করা এবং জ্বালানি গ্যাসের অপচয় রোধে কার্যকর উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
‎
‎সভায় সংশ্লিষ্ট বিষয়গুলোতে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।