https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 26 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার আটাপাড়ায় আদালতের আদেশে জমি বুঝে পেলেন মোশাররফ হোসেন

admin
October 26, 2026 9:47 pm
Link Copied!

‎
এম,এ রাশেদ,‎স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের আটাপাড়ায় আদালতের আদেশ বাস্তবায়নের মাধ্যমে জমির দখল বুঝে পেয়েছেন মো. মোশাররফ হোসেন। রোববার সকালে আদালতের নিযুক্ত কমিশনারের উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জমিটি তাঁকে বুঝিয়ে দেওয়া হয়।
‎
‎মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমির বায়না নিয়ে ক্রেতা মো. মোশাররফ হোসেনের সঙ্গে আনোয়ার হোসেনের বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, বায়না সংক্রান্ত বিষয় নিষ্পত্তি এবং জমি বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল। এ পরিস্থিতিতে প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হন মোশাররফ হোসেন। দীর্ঘদিন শুনানি ও বিচারিক প্রক্রিয়া শেষে মামলায় তাঁর পক্ষে রায় দেওয়া হয় বলে জানা গেছে।
‎
‎বগুড়ার ১ম সিনিয়র সহকারী জজ আদালতে বিচারাধীন মোকদ্দমা নং ৬০৩/২০২৪ (অন্য) মামলার বিবরণে বাদী হিসেবে মো. মোশাররফ হোসেন এবং বিবাদী হিসেবে মো. আনোয়ার হোসেনের নাম উল্লেখ রয়েছে।
‎
‎আদালতের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে জেলা ও দায়রা জজ আদালত, বগুড়ার সিভিল কোর্ট কমিশনার অভিজিৎ কুমার মদককে দায়িত্ব দেওয়া হয়। তাঁর উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জমির দখল হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করা হয়।
‎
‎এ সময় জমির ভেতরে থাকা মালামাল ও গবাদিপশু সরিয়ে নেওয়ার তৎপরতা দেখা যায়। জমি খালি করার সুযোগ পেয়ে আনোয়ার হোসেন ও তাঁর লোকজন দ্রুততার সঙ্গে ভেতরে থাকা মালামাল ও গবাদিপশু সরিয়ে নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
‎
‎আদালতের আদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের একটি পর্যায়ের অবসান ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।