https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 27 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ২৮০ মিটার সড়ক সিসি করণ প্রকল্পের উদ্বোধন

admin
October 27, 2026 10:38 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর পৌর এলাকায় ১০ লাখ ২৯ হাজার ৮৭৮ টাকা ব্যয়ে ২৮০ মিটার সড়ক সিসি করণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শ্রীরামপুরপাড়া মূল সড়ক থেকে মি. আপেল সাহেবের বাসা পর্যন্ত সড়কটি সিমেন্ট কংক্রিট (সিসি) করণের এ প্রকল্পের উদ্বোধন করা হয়।

প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনদুর্ভোগ কমাতেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর পৌর বিএনপির সভাপতি বাবু স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, কামরুজ্জামান রাফু এবং শেরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসান হাবীব আরমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে তাঁদের দৈনন্দিন যাতায়াত আরও নির্বিঘ্ন হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।