https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 27 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

১৮ বছর পূর্ণ হতেই বগুড়ায় আদালতের নির্দেশে আত্মজিম্মায় তামান্না, যেতে চান শ্বশুরবাড়ি

admin
October 27, 2026 10:02 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় ১৮ বছর পূর্ণ হওয়ায় আদালতের নির্দেশে নিজের জিম্মায় যাওয়ার অনুমতি পেয়েছেন তামান্না নামের এক তরুণী। তবে আদালতের কার্যক্রম শেষে তাঁকে নিয়ে আদালত চত্বরে হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় তাঁর পুলিশ কনস্টেবল বাবার বিরুদ্ধে জোর করে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ অক্টোবর) বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় হাজির করা হলে বিচারক তামান্নাকে নিজের জিম্মায় যাওয়ার নির্দেশ দেন। ওই দিনই তাঁর বয়স ১৮ বছর পূর্ণ হয়।

আদালত সূত্রে জানা যায়, তামান্নার বাবা-মা তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেন। তবে তামান্না তাঁদের সঙ্গে যেতে অস্বীকৃতি জানান এবং শ্বশুরবাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাঁর বয়স বিবেচনায় আদালত তাঁকে নিজের জিম্মায় থাকার অনুমতি দেন।

আদালতের কার্যক্রম শেষে তামান্না বের হওয়ার সময় তাঁকে একটি কালো রঙের হাইস মাইক্রোবাসে তোলার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় ধস্তাধস্তি ও হট্টগোলের সৃষ্টি হয়। ধস্তাধস্তিতে তামান্নার পোশাক ছিঁড়ে যাওয়ার কথাও জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা হস্তক্ষেপ করেন। পরে তামান্নাকে উদ্ধার করে নিরাপত্তার জন্য বগুড়া সদর থানায় নেওয়া হয়।

এদিকে তামান্নার পরিবারের দাবি, তাঁকে ব্ল্যাকমেইল করা হয়েছে এবং ভুল বুঝিয়ে বিপথে পরিচালিত করা হচ্ছে। মেয়েকে রক্ষা করার উদ্দেশ্যেই তাঁরা তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।