https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday, 19 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার গাবতলীতে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা ‎

admin
November 18, 2026 9:03 am
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি মিষ্টির কারখানা থেকে ১৫ কেজি নিষিদ্ধ হাইড্রোজ ও ৫ কেজি ইন্ডাস্ট্রিয়াল লবণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
‎
‎মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
‎
‎অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সুখানপুকুর এলাকার ‘খোকা দই-মিষ্টি ঘর’-এর কারখানায় অভিযান চালিয়ে চরম অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র পাওয়া যায়। দই-মিষ্টি সংরক্ষণের স্থানে মানুষের বসবাসের বিছানা ও মশারি টানানো ছিল। পাশাপাশি জিলাপি তৈরিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করতে দেখা যায়। কারখানাটিতে ব্যবহারের উদ্দেশ্যে ১৫ কেজি হাইড্রোজ মজুত রাখা হয়েছিল। এছাড়া দই-মিষ্টি উৎপাদনে খাবার উপযোগী নয় এমন ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
‎
‎এসব অনিয়ম ও ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের দায় স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. রিয়াজউদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ১৫ কেজি হাইড্রোজ ও ৫ কেজি ইন্ডাস্ট্রিয়াল লবণ ঘটনাস্থলেই জনসম্মুখে ধ্বংস করা হয়।
‎
‎এ ছাড়া একই অভিযানে স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন অনিয়মের দায়ে একটি হোটেলকে ২ হাজার টাকা এবং একটি হার্ডওয়্যার দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎
‎জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জাকিয়া সুলতানা। অভিযানের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস দল।
‎
‎জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।