https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday, 20 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ

admin
November 18, 2026 10:17 pm
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ার সদর উপজেলার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
‎
‎বুধবার (১৮ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলাফল প্রকাশ করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
‎
‎প্রতিষ্ঠানের অধ্যক্ষ শামসুন্নাহার মাহমুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম ও মুকুল মিয়া। এ ছাড়া স্কুল শাখার সিনিয়র শিক্ষক মো. রেজাউল করিম, আব্দুল হাকিম, সেলিনা খাতুন, আইরিন আক্তার, ফাইমা খাতুন, আরিফুল ইসলাম, সোহানা আক্তার, রাজিয়া সুলতানা ও নূরে জান্নাতসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল-আমিন পেস্তা।
‎
‎ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আসন্ন এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে এখন থেকেই নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, অধ্যবসায় ও মনোযোগের সঙ্গে প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
‎
‎এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ধরে রেখে পাঠ্যবইয়ের পাশাপাশি নিয়মিত অনুশীলন এবং দুর্বল বিষয়গুলোতে বাড়তি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠান ও অভিভাবকদের প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
‎
‎অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো করার নতুন উদ্দীপনা ও প্রত্যাশা তৈরি হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।