https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday, 16 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

admin
November 15, 2026 6:13 pm
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
‎
‎রোববার (১৫ নভেম্বর ২০২৬) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার পূর্ব গুয়াডহরী ও নলডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
‎
‎অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে দুইজনকে আটক করা হয়। তাঁরা হলেন, ধুনট উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে মো. রাকিবুল হাসান (২৫) এবং পাকরিহাটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো. আব্দুল হাকিম (২০)।
‎
‎পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে রাকিবুল হাসানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং আব্দুল হাকিমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
‎
‎মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ সেবন প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে। মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ জোরদার করাও জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।