https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday, 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

admin
November 15, 2026 6:11 pm
Link Copied!

‎
‎এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক আইনে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি নন্দীগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাব্বী আলী (২৫)।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামের নির্দেশনায় থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে উপজেলার ওমরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে রাব্বী আলীকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার রাব্বী আলী নন্দীগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওমরপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে। তিনি নন্দীগ্রাম থানার মামলা নম্বর-৭-এর এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে। মামলাটি বিস্ফোরক-সংক্রান্ত।
‎
‎এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
‎
‎পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।