https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকারবিবার, 8 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

admin
নভেম্বর 7, 2026 7:02 অপরাহ্ন
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ মোঃ সাহাবুদ্দিন আলম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

‎শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুর ২টা থেকে বিকেল ৩টা ১০ মিনিটের মধ্যে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এসএস ফুড জোনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি অভিযানিক দল জানতে পারে, যাত্রীবাহী বাসে করে ইয়াবার একটি বড় চালান পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে দিনাজপুরগামী ‘রাহবার’ পরিবহনের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। ঢাকা মেট্রো-ব-১২-৪৩৪৫ নম্বরের বাসটির H-3 আসনে বসা এক যাত্রীর দেহ ও সঙ্গে থাকা সাইড ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

‎উদ্ধার করা ইয়াবা ৩০টি পৃথক সাদা জিপারযুক্ত পলিপ্যাকে রাখা ছিল। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা মাদকের মোট ওজন ৬০০ গ্রাম বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী সংস্থা। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তির পরিহিত জিন্স প্যান্টের বাম পাশের পকেট থেকে একটি সিমকার্ডসহ Realme C75 মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়।

‎গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিন আলম (২৭) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সাহেব আলী এবং মায়ের নাম মোছা. সুরাইয়া বেগম।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৯(গ) ও ২৬(১) ধারায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

‎কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মাদক সরবরাহের উৎস, পরিবহন ও সম্ভাব্য সহযোগীদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের অবৈধ পাচার ও বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।