https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকারবিবার, 8 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে হামলা-ভাঙচুর ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

admin
নভেম্বর 8, 2026 10:04 অপরাহ্ন
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মিন্টু (৩৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মিন্টু শাহবন্দেগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি শেরুয়া গ্রামের আলহাজ জয়নাল আবেদীনের ছেলে।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।