https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday, 16 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ছোনকায় যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় মিলেছে

admin
November 15, 2026 2:24 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় একটি শিল্পপ্রতিষ্ঠানের দেয়ালসংলগ্ন স্থান থেকে বিপ্লব (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় মজুমদার প্রডাক্ট ইন্ডাস্ট্রিজের দেয়ালের পাশে স্থানীয় নজরুল ইসলামের বাড়ির কাছ থেকে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।

নিহত বিপ্লব ছোনকা এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে। তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

নিহতের মা জানান, শনিবার রাতে খাবার খেয়ে বিপ্লব বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। রোববার সকালে এলাকাবাসী তাঁকে ছেলের মৃত্যুর খবর জানান। ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এব্যাপারে বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরাম হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে বিপ্লবের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।