https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 2 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে আজাদ শিল্পীগোষ্ঠীর যাত্রা শুরু, প্রতি শুক্রবার চলবে সাংস্কৃতিক প্রশিক্ষণ

admin
October 2, 2026 6:57 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ইসলামী মূল্যবোধনির্ভর সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার, শিশু-কিশোর ও তরুণদের প্রতিভা বিকাশ এবং নৈতিক গুণাবলি সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে বগুড়ার ধুনটে যাত্রা শুরু করেছে ‘আজাদ শিল্পীগোষ্ঠী’। সংগীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ (রহ.)-এর স্মরণে প্রতিষ্ঠিত এ সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে।

‎শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় ধুনট উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজাদ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আশরাফুদ্দীন আল আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের পরিচালক মুফতী আশেকে এলাহী শিবলী ও সহকারী পরিচালক হাফেজ মাওলানা আতিকুর রহমান।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদ শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা ও ধুনট কওমী ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা মাসুদ বিন হাসান, উপদেষ্টা আশাদুল ইসলাম, ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন, সেক্রেটারি সাংবাদিক রবিউল হাসান, শেরপুর উপজেলা মসজিদের ইমাম মুফতী গোলাম রব্বানী ও উপদেষ্টা জাহিদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম খোকন বলেন, মানুষের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি গঠনে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের ইতিবাচক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার মাধ্যমে তাদের সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করা সম্ভব। এ ক্ষেত্রে আজাদ শিল্পীগোষ্ঠীর কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‎প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আশরাফুদ্দীন আল আজাদ বলেন, মরহুম আইনুদ্দীন আল আজাদ (রহ.)-এর স্মৃতিকে ধারণ করে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। ইসলামী আদর্শ ও নৈতিক মূল্যবোধের আলোকে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলাই এর অন্যতম লক্ষ্য। কুরআন তিলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, আবৃত্তি ও উপস্থাপনাসহ বিভিন্ন সৃজনশীল বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে কাজ করবে সংগঠনটি।

‎তিনি বলেন, প্রযুক্তির প্রসারের সঙ্গে তরুণদের সামনে সংস্কৃতির নানা ধারা সহজলভ্য হয়েছে। এ বাস্তবতায় ইতিবাচক ও মূল্যবোধসম্পন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিসর বাড়ানো প্রয়োজন। আজাদ শিল্পীগোষ্ঠী শুধু সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিভা খোঁজা, তাদের নিয়মিত পরিচর্যা এবং সমাজে ইতিবাচক সাংস্কৃতিক পরিবেশ তৈরিতে কাজ করবে।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের চিন্তা, মনন ও আচরণে সংস্কৃতির প্রভাব রয়েছে। তাই তরুণ প্রজন্মকে গঠনমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চায় উৎসাহিত করা প্রয়োজন। ধুনটে আজাদ শিল্পীগোষ্ঠীর কার্যক্রম এ ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে বলে তারা মত দেন।

‎অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। পরে সংগঠনটির সফলতা, সংশ্লিষ্টদের কল্যাণ এবং ইসলামী সাংস্কৃতিক কার্যক্রমের প্রসারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

‎সংগঠন সূত্রে জানা গেছে, ধুনট উপজেলা মডেল মসজিদ সংলগ্ন মসলিম খান কমপ্লেক্সের সোনামুখী রোডে আজাদ শিল্পীগোষ্ঠীর কার্যালয় স্থাপন করা হয়েছে। প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সেখানে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। কুরআন তিলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, আবৃত্তি ও উপস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আগ্রহীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।