https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 26 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

admin
June 26, 2025 8:09 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ই জুন) সকালে উপজেলা ছাত্রদলের আয়োজনে ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহায়তায় ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রবেশের সময় প্রধান গেইটে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও পরীক্ষা কেন্দ্রের সামনে যানজট নিরসনে ছাত্রদল কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেন। ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই পরিক্ষার্থীরা এবং তারা প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে এমন উদ্যোগ নেওয়া হলে ভালো হবে বলে মনে করেন। স্থানীয় অভিভাবকরাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন কর্মসূচি দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল আলম হাসান, আল আমিন সরকার, ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি, মিলন মিয়া, সাধারণ সম্পাদক শাকিল হোসাইন, সহ সভাপতি শান্ত মিয়া, সহ সভাপতি শাকিল আহমেদ যুগ্ন সম্পাদক  দেলোয়ার হোসেন, যুগ্ন সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম,  প্রচার সম্পাদক সামাউল ইসলাম, সদস্য মনির হাসান, ছাত্রদল নেতা রাতুল আহমেদ, বাধন রানা, হৃদয় আহমেদ, মহন শেখ, বাবু আহমেদ, মেহেদী হাসান প্রমুখ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।