https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 11 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে দুই পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই মামলায় এক মহিলা গ্রেপ্তার

admin
July 11, 2025 7:14 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে দুই পুলিশকে পিটিয়ে ও কুপিয়ে হ্যান্ডকাপ পরিহিত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় শুক্রবার আহত পুলিশ কর্মকর্তা এএসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে ধুনট থানায় পলাতক আসামি সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এক নারীকে গ্রেপ্তার করেছে।

মামলাসূত্রে জানাযায়, বৃহস্পতিবার (১০ই জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াডহুরী (ছোট দিয়া) গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি অসীমকে (৩০) গ্রেপ্তারের জন্য ধুনট থানার এএসআই আশরাফুল ইসলাম ও সঙ্গীয় কনস্টেবল আব্দুল খালেক তার বসবাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আসামী অসীমকে আটক করে ডান হাতে হ্যান্ডকাপ পড়িয়ে বাম হাতে হ্যান্ডকাপ পড়ানোর সময় তার মা শিউলী বেগম (৫০) লাঠি দিয়ে এএসআই আশারাফুল ইসলামকে আঘাত করতে থাকেন। পরে শিউলী লাঠি ফেলে দিয়ে শাবল নিয়ে ওই পুলিশ কর্মকর্তাকে হত্যার উদ্যেশে আঘাত করার চেষ্টা করলে কনস্টেবল তা কেড়ে নেয়। এরপর অসীমের স্ত্রী সোহানা খাতুন (২৬) ঘরের ভিতরে থাকা কাঁচি দিয়ে এএসআই আশারাফুলের হাতে কোপ দেয়। পরবর্তীতে আসামী আসীমও পুলিশ সদস্যদের উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকে এবং তার মা শিউলী খাতুন ও স্ত্রী সোহানা খাতুনও তাদেরকে লাঠি দিয়ে উপর্যুপরি পেটাতে থাকেন। একপর্যায়ে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় আসামী অসীম পালিয়ে যায়। এদিকে হামলার সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিউলী খাতুনকে আটক করে এবং আহত অবস্থায় এএসআই আশারাফুল ইসলাম ও কনস্টেবল আব্দুল খালেককে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এঘটনায় এএসআই আশারাফুল ইসলাম বাদী হয়ে আটককৃত শিউলী খাতুন এবং পলাতক আসামী অসীম ও তার স্ত্রী সোহানা খাতুনের নাম উল্লেখ করে ধুনট থানায় মামলা দায়ের করেছেন।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং এঘটনায় ১নং আসামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।