https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 14 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেয়ায় সংঘর্ষ, আহত ৬

admin
February 14, 2025 12:44 am
Link Copied!

এম এ রাশেদ স্টাফ রিপোর্টার:

বগুড়ার ধুনটে বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনে ও বর পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কনে পক্ষের অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, কাহালু উপজেলার জামগ্রামের সুলতানা খাতুন (৩০), আবু হোসাইন (২৬), সুমন মিয়া (২৫), মানতাসা খাতুন (২৪), শাহজাহান আলী (৪৫) ও এলিনা খাতুন (৪২)। আহতদের মধ্যে গুরুতর আহত সুলতানা ও আবু হোসাইনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, গত বুধবার ধুনট উপজেলার ২নং কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামের অশ্লীলের ছেলে জামাল উদ্দিনের সাথে কাহালু উপজেলার শান্তা গ্রামের শহিদুল প্রামানিকের মেয়ে শর্মিলা খাতুনের বিয়ে হয়। বৃহস্পতিবার মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়িতে আসেন তাকে নিয়ে যেতে। বিকেলে খাওয়া-দাওয়ার ফাঁকে মেয়ে পক্ষের লোকজনকে মাংস কম দেয়া ও খাওয়া শেষ হওয়ার আগেই দই দেয়ায় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কনের আত্মীয় সহ অন্তত ৬ জন আহত হন। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে দুপক্ষের মধ্যে সমঝোতা করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।