https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাবৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শিবগঞ্জ রায়নগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাহেরুল ইসলামের গণসংযোগ

admin
নভেম্বর 4, 2026 9:36 অপরাহ্ন
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া শিবগঞ্জ রায়নগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাহেরুল ইসলামের গণসংযোগপরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৮ নম্বর রায়নগর ইউনিয়নের নাগরকান্দিগ্রামে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা মো. তাহেরুল ইসলাম।
‎
‎বুধবার  বিকেলে তিনি নাগরকান্দিগ্রামের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিশেষ করে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠকে অংশ নিয়ে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন।
‎
‎তাহেরুল ইসলাম রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সঙ্গে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, নাগরকান্দিগ্রামসহ পুরো রায়নগর ইউনিয়নকে একটি পরিকল্পিত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।
‎
‎তিনি আরও বলেন, “মা-বোনদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার অন্যতম লক্ষ্য। এলাকার মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে চাই।”
‎
‎এ সময় স্থানীয় কয়েকজন নারী ভোটার বলেন, তাহেরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন এবং বিভিন্ন সময়ে তাদের খোঁজখবর নেন। তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে চান বলেও নিজেদের প্রত্যাশার কথা জানান।
‎
‎গণসংযোগকালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।