https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাবৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার গাবতলীতে ১২ ফুট উচ্চতার গাঁজার গাছ উদ্ধার, সম্রাট হোসেন গ্রেপ্তার

admin
নভেম্বর 4, 2026 9:43 অপরাহ্ন
Link Copied!

‎
‎এম, এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলায় বসতবাড়ির পাশে নিজ দখলীয় জায়গায় চাষ করা ১২ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সম্রাট হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের লাংলু পশ্চিমপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে গাবতলী মডেল থানা পুলিশ।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে উপজেলার লাংলুহাট বাজার এলাকায় অবস্থান করছিলেন গাবতলী মডেল থানার পুলিশের একটি দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, লাংলু পশ্চিমপাড়া গ্রামের সম্রাট হোসেন তাঁর বসতবাড়ির পাশের গেটসংলগ্ন নিজ দখলীয় জায়গায় গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করছেন।
‎
‎খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে সঙ্গীয় কর্মকর্তাদের সহায়তায় তাঁকে আটক করা হয়। পরে তাঁর পরিচয় নিশ্চিত হয়ে তিনি সম্রাট হোসেন বলে জানা যায়।
‎
‎অভিযানকালে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সম্রাটের বসতবাড়ির পাশের জায়গা থেকে ডালপালা ও পাতাসহ কাঁচা অবস্থায় থাকা প্রায় ১২ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। পরে সেটি জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।
‎
‎পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্রাট হোসেন নিজ হাতে গাঁজার গাছটি রোপণ ও পরিচর্যার কথা স্বীকার করেছেন।
‎
‎গ্রেপ্তার সম্রাট হোসেন ওই গ্রামের বাসিন্দা। তিনি মো. সাখাওয়াত হোসেন আকন্দের ছেলে।
‎
‎এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।