https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 25 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার আদমদীঘিতে চোলাইমদসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

admin
October 25, 2026 7:34 pm
Link Copied!

‎ এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ লিটার চোলাইমদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
‎
‎রোববার (২৫ অক্টোবর) বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ছয় লিটার চোলাইমদসহ তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত সাজা প্রদান করেন।
‎
‎দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন – মো. শহিদুল ইসলাম (৩১), পিতা মৃত গহের প্রামাণিক, সাং উপর পোঁওতা; গৌতম রবিদাস (৪২), পিতা শুকলাল রবিদাস, সাং মাঝিপাড়া; এবং মাসুদ (৩০), পিতা মৃত খোরশেদ, সাং উত্তরাইল, থানা আদমদীঘি, জেলা বগুড়া।
‎
‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে একজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।