স্টাফ রিপোর্টার:
দীর্ঘদিনের ধারাবাহিকতার অংশ হিসাবে ঈদের পর রোববার (৮ জুন) সাবেক বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক, গাবতলী উপজেলা বিএনপির সদস্য, সাবেক পৌরসভার মেয়র সাইফুল ইসলামের আয়োজনে দলীয় কার্যালয়ে জিয়া পরিবারের নামে কুরবানী করা হয়।
এই কুরবানির মাংস, বিএনপির মৃতনেতা কর্মীর পরিবার, পঙ্গু, অসুস্থ, বিভিন্ন এতিমখানা, দুস্থ ও গরীব অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
এসময় পৌর বিএনপির সহসভাপতি মতিউর রহমান মতি, আবু হাসনাত শাহীন, ইস্কান্দার আলী ময়না, সাবেক উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল্লাহ আকন্দ, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, যুবদলনেতা সাব্বির হোসেন, আব্দুল আলিম শাওন, আনোয়ার হোসেন, জাজুল ইসলাম, দৌলতজ্জামান দিপু, ছাত্র দলনেতা আব্দুল গনি, আব্দুল গনি, রাহী,
পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আনিছার রহমান, জুয়েল, কৃষিবিদ মাহমুদুল হাসান সুজা, রঞ্জন, গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নুরে আলম সিদ্দিকী, সহ বিভিন্ন কৃষিবীদ, দলিয়নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
০৮,০৬,২০২৫

