https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 15 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে আট বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

admin
October 15, 2026 6:21 pm
Link Copied!

‎এম.এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে হাবিল হোসেন (২০) নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৪ অক্টোবর) রাতে শিশুটির বাবার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‎গ্রেপ্তার হাবিল হোসেন ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামের চপ্পল আলীর ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে শিমুলবাড়ি এলাকায় খেলাধুলা করছিল শিশুটি। এ সময় অভিযুক্ত ভ্যানচালক কৌশলে শিশুটিকে তাঁর ভ্যানে তুলে নদীর ধারে নিয়ে যান। সেখানে শিশুটিকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

‎এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বুধবার রাতে ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন। মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে পুলিশ। পরে অভিযান চালিয়ে হাবিল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

‎ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, শিশুটির বাবার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে দ্রুত অভিযুক্ত হাবিল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁকে বগুড়ার আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।