https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 15 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় দ্রুত বিচার আইনের মামলায় সাজাপ্রাপ্ত চার পলাতক আসামি গ্রেপ্তার

admin
October 15, 2026 7:18 pm
Link Copied!

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে দ্রুত বিচার আইনের একটি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত চার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের প্রত্যেকের আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে।

‎গত বুধবার (১৪ অক্টোবর) রাতে এবং বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতের প্রথম প্রহরে বগুড়া সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার মালগ্রাম চাপড়পাড়া এলাকার মুনীর (৪০), রুস্তম (৬৮), মো. মুরাদ (৪৬) ও মো. বাবু (৫৫)। তাঁদের মধ্যে মুনীর, রুস্তম ও মুরাদের বাবার নাম মৃত মফিজ উদ্দিন মহুরী। অপর আসামি বাবুর বাবার নাম শুককুর আলী।

‎এসআরবি-১২-এর সিপিএসসি বগুড়া কোম্পানি কমান্ডারের কার্যালয় থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২-এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে, দ্রুত বিচার আইনের ৪(১) ধারায় দায়ের করা জিআর মামলা নম্বর ৩১০/২০০৪ (সদর), প্রসেস নম্বর ২৩২/২৬-এর সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেপ্তার এড়াতে বগুড়া সদর থানা এলাকায় অবস্থান করছেন। পরে তাঁদের গ্রেপ্তারে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানের অংশ হিসেবে বুধবার রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে বগুড়া সদর থানার জামিলনগর এলাকা থেকে মুনীরকে গ্রেপ্তার করা হয়। একই রাতে আনুমানিক ১১টা ১০ মিনিটে মালগ্রাম চাপড়পাড়া এলাকা থেকে রুস্তমকে গ্রেপ্তার করে আভিযানিক দলটি।

‎এরপর রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে সদর থানার ফুলতলা ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে মো. মুরাদকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বৃহস্পতিবার রাত ১২টা ৩৫ মিনিটে মালগ্রাম চাপড়পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. বাবুকে গ্রেপ্তার করা হয়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎এসআরবি-১২ কর্তৃপক্ষ জানায়, অপরাধ দমন, পলাতক আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।