https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 1 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে গাছসহ গাঁজা চাষি জয়নাল খন্দকার গ্রেপ্তার

admin
March 1, 2025 11:00 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় জয়নাল খন্দকার (৪৮) নামে এক গাঁজা চাষীকে গাছসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর (মধ্যেপাড়া) গ্রামের বাসিন্দা ও মৃত মোনছের খন্দকার এর ছেলে। শনিবার (১ই মার্চ) দুপুরে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল খন্দকার তাঁর মোহনপুর গ্রামের ইছামতি নদীর সংলগ্ন উজান চর স্থান আবাদকৃত মরিচের জমির মধ্যখানে ১টি গাঁজার গাছ রোপন করে। বর্তমানে গাছ একটি উচ্চতা প্রায় ০৭ ফুট এবং ওজন প্রায় ০৪ কেজি হয়েছে। শনিবার গভীর রাতে খবর পেয়ে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) এস,এম অমিত হাসান মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাঁজাচাষি জয়নাল খন্দকারকে তাঁর বাড়ি থেকে আটক করে। পরে তার দেখানো তথ্যমতে পুলিশ গাছ একটি তাঁর মরিচের জমির মধ্যখানে থেকে উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে জয়নাল খন্দকার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

থানা হাজতে আটক জয়নাল খন্দকার বলেন, ওই গাঁজার গাছ একটি রোপন করা হয়নি। আমার মরিচের জমির মধ্যখানে ওই একটি গাছ এমনি হয়েছে আমি কালায়ের গাছ গাছ মনে করে রেখেছি ও আমি গাঁজার গাছ চিনি না।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, জয়নাল খন্দকারকে গাঁজার গাছসহ আটক করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।