https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 22 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে চিকাশী ইউনিয়নে যুব ও শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

admin
September 22, 2026 5:58 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ার পাড়া গ্রামের যুব সমাজ ও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হটিয়ার পাড়া আদর্শ কবরস্থানসংলগ্ন এলাকায় নিজস্ব অর্থায়নে এসব ফুটবল বিতরণ করেন চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল করিম ও সাবেক সাধারণ সম্পাদক মো. বাচ্চু শেখ।

‎স্থানীয় যুবক ও শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং তাদের অবসর সময়কে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানান।

‎ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকাশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রজিব উদ্দিন মন্ডল, বিএনপি নেতা মো. আরিফুল ইসলাম, চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের নেতা তোফায়েল হোসেন, চিকাশী ইউনিয়ন কৃষক দলের শাহাজাহান আলী আকন্দ এবং বিএনপি নেতা সোহরাব হোসেন আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎অনুষ্ঠানে আব্দুল করিম বলেন, যুবসমাজকে মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে হলে নিয়মিত ক্রীড়া কার্যক্রমের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়তা করে।

‎স্থানীয়রা বলেন, প্রত্যন্ত এলাকার শিশু-কিশোর ও তরুণদের জন্য খেলাধুলার সামগ্রী সরবরাহের মতো উদ্যোগ তাদের মাঠে ফিরতে উৎসাহিত করবে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে এলাকার যুবসমাজের মধ্যে ইতিবাচক পরিবেশ তৈরি হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।