
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-তে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান।
মতবিনিময় সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সরকারি সেবার মানোন্নয়ন এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কার্যকর সমন্বয়ের বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি জেলার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।
সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
বক্তারা বগুড়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব পক্ষের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলার চলমান প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রতিবেদকের নাম 



















