https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 26 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

admin
July 26, 2025 5:42 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে বাক প্রতিবন্ধী এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৬ই জুলাই) বিকালে ওই ভুক্তভোগি গৃহবধুর স্বামী বাদী হয়ে আলম হাসান নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানাগেছে, ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের রাম বল্লভপুর গ্রামের জনৈক এক ব্যক্তির (৩০) স্ত্রী বাক প্রতিবন্ধী (৩৫)। তার স্ত্রী কথা বলতে না পারায় প্রতিবেশি নায়েব আলীর ছেলে আলম হাসান (৪৫) তাকে মিথ্যা প্রলোভন সহ কু-প্রস্তাব দিয়ে উত্যাক্ত করে আসছে।

এমতাবস্থায় ২২ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে ওই গৃহবধু রান্না করার সময় আলম হাসান তাকে টাকার লোভ দেখায়। কিন্তু ওই গৃহবধু এতে রাজি না হওয়ায় আলম হাসান তাকে জোরপূর্বক অনৈতিক কাজ করার চেষ্টা করে। ঐসময় গৃহবধুর শাশুড়ি বাড়িতে আসলে আলম হাসান দ্রুত তার বাড়ি থেকে পালিয়ে যায়। এঘটনায় নিরুপায় হয়ে শনিবার বিকালে ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে আলম হাসানকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।