https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 14 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে প্রধান শিক্ষকের জমির ধান চুরি করে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ

Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রধান শিক্ষকের জমির ক্ষেতের পাকা ধান চুরি করে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

গত সোমবার (১২ই মে) সকাল ৬,টার দিকে উপজেলার কালের পাড়া ইউনিয়নের শিয়ালী মৌজার বেললা তোলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান জুয়েল (৫৫) বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও  অজ্ঞতানামা ১৪/১৫ আসামি করে বগুড়া জেলার বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন।

কামরুজ্জামান জুয়েল চিকাশী ইউনিয়নের বড়চাপড়া গ্রামের মৃত সাহার উদ্দিন মন্ডল ছেলে ও সোনাহাটা হাজী কেয়ামতুল্ল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
কামরুজ্জামান জুয়েল বলেন, আমার সহপরিবার নিয়ে বগুড়া শহরের বসবাস করি নিজ গ্রামের বাড়ির আমার ফসলের জমি গুলো এলাকার কিছু অসহায় মানুষের মাঝে বর্গা দিয়ে চাষাবাদ করে আসছি। এমতাবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে গত ১২ই মে সকাল অনুমান ৬ টার দিকে আমার শিয়ালী মৌজার বেললা তোলা ৫০ শতক জমি ধান চুরি করে কেটে নিয়ে যায় কালের পাড়া ইউনিয়নের সরুগ্রামের মৃত খতেবর মন্ডলের ছেলে দুদু মন্ডল (৬৫), বুদু মন্ডল (৬০), দুদু মন্ডলের ছেলে শাহিন আলম মন্ডল (২৭), সোহান মন্ডল (২৬), তফিজ উদ্দিন এর ছেলে জুয়েলসহ অজ্ঞাতনামা ১৪/১৫ ব্যক্তি।

এতে প্রধান শিক্ষক কামরুজ্জামান জুয়েল এর প্রায় ১,লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান সংবাদ কর্মীদের।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।