https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 25 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ১০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

admin
October 25, 2026 7:37 pm
Link Copied!

‎
‎এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ বগুড়া মহানগরের সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত দুজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
‎
‎গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ শিমুল আলী (৩১)। তিনি বীরগ্রাম এলাকার মোঃ হাসান আলীর ছেলে। অপরজন মোঃ সবুজ প্রামানিক (২৮), তিনি বগুড়া মহানগরের জামিলনগর কসাইপাড়া এলাকার মৃত রজেক প্রামানিকের ছেলে।
‎
‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওবায়দুর রহমানের নেতৃত্বে মহানগরের সেন্ট্রাল মসজিদ-সংলগ্ন সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুই ব্যক্তিকে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
‎
‎পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রথম আসামি মোঃ শিমুল আলীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং দ্বিতীয় আসামি মোঃ সবুজ প্রামানিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মাদকের অপব্যবহার প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।