https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 30 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনট উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত – আব্দুল কাদের

admin
June 30, 2025 10:00 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া ধুনট উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান আব্দুল কাদের। রবিবার (২৯শে জুন) উপজেলার মাসিক সমন্বয় সভায় এ সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য চলমান অর্থ বছর ২০২৫ /এপ্রিল/ মার্চ ও জুন মাসের জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের আওতায় উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল এ সম্মাননা প্রদান করেন। এবং স্থানীয় সরকারের বহুমুখী সেবা জনগণের মাঝে পৌঁছে দিতে মথুরাপুর ইউপির প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মাসুদকে ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল বলেন, জনগণের দোরগোড়ায় স্থানীয় সরকারের সেবা পৌঁছে দেবার প্রাথমিক মাধ্যমে হচ্ছে ইউনিয়ন পরিষদ। উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে মথুরাপুর ইউনিয়ন পরিষদ জন্ম এবং মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় এ সম্মাননা প্রদান করা হয়েছে। ধারাবাহিক ভাবে মথুরাপুর ইউনিয়ন পরিষদ তিন বারের চাম্পিয়ান হওয়ায় বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি।

 

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, এ অর্জন সকলের আন্তরিক সহযোগিতায় সম্ভব হয়েছে। মথুরাপুর ইউনিয়ন পরিষদবর্গের সচেতনতা ও আন্তরিকতার ফলশ্রুতি এটি। ভবিষ্যতে জন্য একটি স্বচ্ছ ও জনবান্ধব জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা অব্যহত থাকবে। এ সম্মাননা প্রাপ্তিতে মথুরাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেক উপজেলা প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।