স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ১২ সদস্য করে আটক করা হয়েছে। এসময় চোরাইকৃত ২ টি গরু জব্দ করা হয়৷
সোমবার (১০ই মার্চ) শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে এসব তথ্য জানান, শিবগঞ্জ থানা পুলিশ।
ধৃতরা হলেন, রিপন মিয়া, দেলোয়ার হোসেন, ইউনুছ আলী, ময়লুন ইসলাম, মোক্তার হোসেন, মোমিনুল ইসলাম, দুলাল ওরফে দুলা, বেলাল হোসেন, রাসেল হোসেন, লিটন মিয়া, নামুল হক ও আব্দুল বারী।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ দিন যাবত অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের ১২ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে এই অপরাধী চক্রের বাকি সদস্যদের আটক এবং আরও গরু উদ্ধারের জন্য পুলিশি অভিযান চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।।

