শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তরসাহাপাড়া এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী শিবদাস কর্মকার আর নেই। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, ব্যবসায়ী মহল ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শিবদাস কর্মকার শেরপুর পৌর শহরের উত্তরসাহাপাড়া শিশুপার্ক এলাকায় ‘শেরপুর জুয়েলার্স’ নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
আজ বুধবার (৭ অক্টোবর) শেরপুর পৌর উত্তরবাহিনী মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।

