https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 6 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া আদমদীঘিতে গাঁজা-চোলাইমদসহ ৫ জন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

admin
October 6, 2026 8:39 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা ও চার লিটার চোলাইমদসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- আদমদীঘি উপজেলার চা বাগান এলাকার মৃত রাম রতনের ছেলে মো. শ্রী লাল (৫৬), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়নগর এলাকার মো. আলতাবের ছেলে মো. আরাফাত (২৬), আদমদীঘি উপজেলার সান্দিরা এলাকার মো. রহমানের ছেলে মো. রাজু (৫০), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশীড়া এলাকার মো. বাবু মণ্ডলের ছেলে মো. ছালাম (৩২) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার বশিপুর সরদারপাড়া এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে মো. নিজাম উদ্দিন (৫৫)।

অভিযান চলাকালে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে দুই মাস করে এবং অপর দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে পাঁচজনের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

ডিএনসি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে গাঁজা ও চোলাইমদ ছিল। ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় জব্দকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।