শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে কাদের সুফিয়া অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ প্রতিপাদ্যে সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সভাপতি ও শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান টুলু এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাইম হোসেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

