বগুড়া প্রতিনিধি:
বগুড়া মহানগরের পুরান বগুড়ার তিনমাথা এলাকায় অবস্থিত ‘অবকাশ’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৫ নারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে র্যাব-১২ বগুড়া ও বগুড়া সদর থানা পুলিশের একটি দল যৌথভাবে হোটেলটিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় আরও চারজন পুরুষকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘অবকাশ’ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৫ নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, আটক চার পুরুষের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

