শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে জয়লা জুয়ান ডিগ্রি কলেজের প্রধান অফিস সহকারী মো. শামসুল আলম মুকুলের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজের শিক্ষক কমনরুমে শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়লাজুয়ান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গর্ভনিং বডির সাবেক সভাপতি এবং শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কলেজের গভর্নিং বডির সভাপতি মোছা. সানজিদা শাহনুর, বিদ্যোৎসাহী সদস্য আবদুস সালাম, প্রতিষ্ঠাতা সদস্য মোছা. নাজনীন রহমান শিমু, দাতা সদস্য মো. আলী আকবর, অভিভাবক সদস্য মো. লোকমান হোসেন, মো. মোজদার হোসেন খন্দকার ও মো. আব্দুর রাজ্জাক। এ ছাড়া শিক্ষক প্রতিনিধি মো. মানাজীর আহসান, মো. আবদুস সালাম রকি ও মোছা. নাজমুন নাহারসহ কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী প্রধান অফিস সহকারী শামসুল আলমের সুদীর্ঘ কর্মজীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং কলেজের প্রতি তাঁর অবদানের ভুয়সী প্রশংসা করেন। আলোচনা সভা শেষে কলেজের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে বিদায়ী সহকর্মী মো. শামসুল আলমের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

