শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর দাখিল মাদ্রাসার দপ্তরী মোহাম্মদ আলী আর নেই। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাসভবনে অসুস্থতাজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণজনিত অসুস্থতায় ভুগছিলেন।
আগামীকাল সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ভবানীপুর দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে ভবানীপুর দাখিল মাদ্রাসা পরিবার, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মাদ্রাসার পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

