https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 9 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

সার, গ্যাস, জ্বালানি তেল ও বিদ্যুৎ সংকট নিয়ে বগুড়ায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

admin
October 9, 2026 2:07 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বাংলাদেশে সার সংকটের বাস্তবতা ও করণীয়, গ্যাস খাতের সংকট উত্তরণে সরকারের পদক্ষেপ, জ্বালানি তেল নিয়ে বিগত সরকারের সিদ্ধান্ত ও বর্তমান সরকারের উদ্যোগ, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বগুড়ায় লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় বগুড়া শহরের ৩ নম্বর ওয়ার্ডের কালিতলা বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

কর্মসূচির আওতায় সার, গ্যাস ও জ্বালানি তেলের সংকটের বাস্তবতা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি এবং বিদ্যুৎ খাতের সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার বিষয়টি তুলে ধরা হয়।

এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে সংশ্লিষ্ট খাতগুলোর সমস্যা, সংকট উত্তরণে করণীয় এবং সরকারের গৃহীত পদক্ষেপের তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

লিফলেট বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণের মধ্যে বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

 

 

দৈনিক প্রাণের শহর বিডি
www.pranershohorbd.net

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।