https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 23 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা

admin
July 23, 2026 11:45 pm
Link Copied!

মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর এলাকার ভান্ডার কাফুরায় অবস্থিত “নিউ প্রিয়া চানাচুর” কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

অভিযানকালে কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা অনুসরণ না করা এবং পোড়া তেল ব্যবহার করে চানাচুর তৈরি করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানের দায় স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তা আদায় করেন।

 

অভিযানে নিরাপদ খাদ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুর থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সরকারের প্রচলিত আইন ও বিধিমালা মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।