স্টাফ রিপোর্টার:
বগুড়ার শেরপুর উপজেলার সরকারি প্রকৌশল, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১ম বর্ষের মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ১৯ আগস্ট বুধবার উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুর ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি একথা জানান।
আর্থিক অসচ্ছলতার কারণে যেসব শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যেতে কষ্ট হচ্ছে, তাদের মধ্য থেকে কয়েকজনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।
আগ্রহী শিক্ষার্থীরা নিজে অথবা অভিভাবকের মাধ্যমে শেরপুর উপজেলা প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।
বি.দ্র.: কেবল প্রকৃত মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সহায়তার জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

