https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 26 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর উপজেলা জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত

admin
July 26, 2025 3:31 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা জামায়াতের উদ্যোগে তিন দিন ব্যাপী কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল পাঁচটায় হামছায়াপুর দলীয় কার্যালয়ে শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম এর ব্যবস্থাপনায় ও উপজেলা আমীর মাওলানা মোঃ দবিবুর রহমানের পরিচালনায় উক্ত শিক্ষা শিবিরে ২য় দিবসে আলোচনা রাখেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম ও অধ্যাপক মাওলানা মোঃ আব্দুর রহিম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট আব্দুল হালিম ।

সমাপনী দিবসে উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ শাহাবুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হক ও সেক্রেটারি মাওলানা মোঃ মানছুরুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মোঃ আঃ বাছেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম , শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা মোঃ নাজমুল হক, মোঃ রেজাউল করিম বাবলু,এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ আনিছুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শাহীন আলম , বায়তুল মাল সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম,ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মোঃ আঃ ছাত্তার, যুব বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, অফিস সেক্রেটারী অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, বজলুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হক, প্রচার সেক্রেটারী ইফতেখার আলম, মোঃ শফিকুর রহমান, সাইফুল ইসলাম সাখাওয়াত, শাহ্ আলম সোহান, আঃ খালেক, জহির রায়হান, আফছার আলী প্রমুখ।

তিন দিন ব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত প্রায় শতাধিক অগ্রসর কর্মীদের নিয়ে এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।