Dhaka ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুর ধনকুন্ডিতে গণশুনানিতে জনতার অভিযোগ শুনলেন এমপি সিরাজ

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডিতে গণশুনানিতে জনসাধারণের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনেছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ধনকুন্ডি শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশন চত্বরে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে শেরপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তাঁরা এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা তুলে ধরে সংসদ সদস্যের কাছে প্রতিকার চান।

গণশুনানিতে স্থানীয় খেলার মাঠ সংস্কার, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, জমি ও বাড়ি দখলের চেষ্টা, গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার এবং কৃষিজমির জলাবদ্ধতা নিরসনের দাবি ওঠে।

এ সময় গাড়িদহ ইউনিয়নের বাসিন্দা মো. শাহ আলম তাঁর জমি জোরপূর্বক দখল করে ঘরবাড়ি নির্মাণের চেষ্টার অভিযোগ করেন। অভিযোগ শুনে সংসদ সদস্য বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।

গণশুনানিতে উত্থাপিত বিভিন্ন অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতে গোলাম মোহাম্মদ সিরাজ সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পেরেছেন বলেই মানুষ তাঁদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরতে পারছেন। গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে দুর্নীতিকে পরাস্ত করতে হবে।

বিকেল ৪টায় শুরু হওয়া গণশুনানি চলে সাড়ে ৫টা পর্যন্ত। এতে উপজেলা প্রকৌশলী আবদুল মজিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল জব্বার, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ সিরাজ রব্বানী উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

বগুড়ার শেরপুর ধনকুন্ডিতে গণশুনানিতে জনতার অভিযোগ শুনলেন এমপি সিরাজ

আপডেটের সময় : ১১:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬