
শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ায় জেলা প্রকল্প কর্মকর্তাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং অফিস ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ, বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক। এ সময় প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কার্যকর ব্যবহার, দাপ্তরিক কার্যক্রম পরিচালনা এবং অফিস ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে জেলা প্রকল্প কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, পেশাদারিত্ব এবং দাপ্তরিক কার্যক্রমের মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়।
কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং জনসেবার মান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
শেরপুর বগুড়া প্রতিনিধি: 


















