https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 22 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় আমীরে জামায়াতের যাত্রা বিরতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান

admin
July 22, 2025 10:16 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার

পাবনা থেকে রংপুর যাওয়ার পথে মঙ্গলবার (২২ই জুলাই) বিকেলে বগুড়ায় যাত্রা বিরতি করেছেন। ঢাকার মহাসমাবেশ থেকে ফেরার পথে দূর্ঘটনায় নিহত জামায়াত নেতার পরিবারের সাথে সাক্ষাত শেষে রংপুরের আরেক জামায়াত নেতার শোকার্ত পরিবারের সাথে সাক্ষাত করতে যাওয়ার পথে তিনি বগুড়ায় যাত্রা বিরতি করেন।

বিকেল ৪টায় আমিরে জামায়াত ফাইভস্টার হোটেল মমইনের হেলিপ্যাডে অবতরণ করলে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান।

বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক, বগুড়া-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী নেতা সেলিম রেজাসহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। আমিরে জামায়াত হেলিকপ্টর থেকে নেমে সেখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

এসময় শিশুরাও আমিরে জামায়াতকে ফুল দিয়ে বরণ করে নেয়। সেই সাথে টিএমএসএস এর নির্বাহী পরিচালন হোসনে আরা বেগমও আমিরে জামায়াতকে অভ্যর্থনা জানান। ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বগুড়া অঞ্চলের পরিচালক মো: সেলিম রেজা জানান, ‘প্রায় ৩০ মিনিট বিশ্রাম শেষে আমিরে জামায়াত রংপুরের উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করেন।’ বগুড়া-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ জানান, ‘হেলিকপ্টরের ফুয়েল শেষ হয়ে যাওয়ায় আমিরে জামায়াতকে বহনকারী হেলিকপ্টারটি মমইনের হেলিপ্যাডে অবতরণ করে।

ফুয়েল নেওয়ার ফাঁকে তিনি কিছু সময় স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় আমিরে জামায়াত বগুড়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং জেলার সাংগঠনিক অবস্থার খোঁজ খবর নেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।