স্টাফ রিপোর্টার:
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৫ আগস্ট ২০২৬ (বুধবার) জেলা প্রশাসন, বগুড়ার উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোশারফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব এম. আর. ইসলাম স্বাধীন এবং বগুড়ার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম আহমেদ, পিপিএম।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান-এর সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাইয়ের আহত বীর যোদ্ধারা সশরীরে উপস্থিত থেকে আয়োজনকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শহীদ ও আহত যোদ্ধাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতি ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

