Dhaka ০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শেরপুরে দুবলাগাড়ী ঈদগাহ মাঠের সভাপতি খোকা ও সাধারন সম্পাদক বাবলুসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী দুবলাগাড়ী ঈদগাহ মাঠের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় দুবলাগাড়ী ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকাকে সভাপতি এবং শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলুকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

দুবলাগাড়ী ঈদগাহ মাঠ কমিটির আহ্বায়ক আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে এবং সদস্য সচিব এবিএম জাকারিয়া মাসুদের আহ্বানে সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আফজাল হোসেন, আমজাদ শেখ, মাহবুবুর রহমান, মানজাদ হোসেন, মজনু মিয়া, বাদশা সর্দার ও জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দুবলাগাড়ী ঈদগা মাঠের ঐতিহ্য ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং মাঠের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনায় নবগঠিত কমিটির দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি ঈদগাহ মাঠের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়া শেরপুরে দুবলাগাড়ী ঈদগাহ মাঠের সভাপতি খোকা ও সাধারন সম্পাদক বাবলুসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

বগুড়া শেরপুরে দুবলাগাড়ী ঈদগাহ মাঠের সভাপতি খোকা ও সাধারন সম্পাদক বাবলুসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

আপডেটের সময় : ১২:৫৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬