https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 17 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় পুলিশের উপর কিশোর গ্যাং এর হামলার ঘটনায় গ্রেফতার ৪

admin
April 17, 2025 1:30 am
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বুধবার রাতে বগুড়া সদরের নারুলী ফাঁড়ির পুলিশ গতকাল ফুলবাড়ি ফাঁড়ির দুই পুলিশ কর্মকর্তার উপর কিশোর গ্যাং এর হামলাকারীদের ০৪ (চার) জনকে দত্তবাড়ি ব্রিজ এর পাশে পরিত্যাক্ত বাড়ির ভিতরে গাজা সেবন অবস্থায় গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেনঃ
মোঃ আল আমিন ব্যাপারী (ডাকনাম: গরিব/এসকে/কোকা), (২৪), (পিতা: ভোলা ব্যাপারী, উত্তর চেলোপাড়া, বগুড়া সদর, বগুড়া)।
মোঃ রোহান (ডাকনাম: রনি), (১৯), (পিতা: রবিউল ইসলাম, উত্তর চেলোপাড়া, বগুড়া সদর, বগুড়া)।

মোঃ তানজিল ইসলাম, (১৯), (পিতা: রফিকুল ইসলাম, উত্তর চেলোপাড়া, বগুড়া সদর, বগুড়া)।
মোঃ তৌহিদ ইসলাম, (১৮), (পিতা: রবিউল ইসলাম, উত্তর চেলোপাড়া, বগুড়া সদর, বগুড়া)।

উল্লেখ্য, গতকাল রাতে একটি মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে উক্তপুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক পুরুষ ও নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ওই সময় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি হেফাজতে নিতে গেলে স্থানীয় কিশোর গ্যাং এর সদস্যরা (আহতের বন্ধুরা) সেখানে মব তৈরি করে দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তারা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে চলে যায়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।