https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 5 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ৩ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

admin
September 5, 2026 9:48 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ মো. রুহুল আমীন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (৫ সেপ্টেম্বর) বগুড়া সদর উপজেলার এরুলিয়া পশ্চিমপাড়া ত্রিমোহনী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়ার কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকের একটি চালান পাচারের প্রস্তুতির তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ডিএনসির একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ত্রিমোহনী মোড় এলাকায় আব্দুল ছালামের মুদি দোকানের সামনে ইটের রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা রুহুল আমীনকে সন্দেহ হলে তাকে আটক করা হয়।

‎পরে তার দেহ তল্লাশি করে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এরপর তাকে গ্রেপ্তার দেখানো হয়।
‎গ্রেপ্তার রুহুল আমীন বগুড়া সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোদারপাড়া, এরুলিয়া এলাকার বাসিন্দা। তিনি মৃত কিয়াম উদ্দিনের ছেলে। তার মায়ের নাম মোছা. সাহেরা।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের পর উদ্ধার করা হেরোইন জব্দ করা হয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে রুহুল আমীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছেন।

‎কর্মকর্তারা জানান, মাদকদ্রব্যের বিস্তার রোধে বগুড়ার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।