https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 5 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ৫১ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার

admin
September 5, 2026 9:40 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আমেনা বেগম (৫৯) নামে এক নারীকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তার আমেনা মাদক মামলায় অভিযুক্ত ও তালিকাভুক্ত কারবারি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বগুড়া শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাদুরতলা এলাকার বেগম বাজার লেনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার আমেনা বেগম ওই এলাকার মো. মঞ্জু শেখের স্ত্রী। তাঁর বাবার নাম মৃত আলা বক্স এবং মায়ের নাম মৃত আছিরন বেওয়া।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ইয়াবার একটি চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদের খবর পাওয়া যায়। পরে তথ্যের সত্যতা যাচাই করে সেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে আমেনা বেগমের বসতবাড়ি ও তাঁর দেহ তল্লাশি করা হলে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. হুমায়ুন কবির বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্টরা জানান, মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।