https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 9 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া গাবতলীতে স্কুল ছাত্র সিফাতকে গলাটিপে হত্যা !

admin
March 9, 2025 12:40 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া গাবতলীতে স্কুল ছাত্র সিফাতকে গলাটিপে হত্যা। জানা যায়, গাবতলী পৌর এলাকার উঞ্চুরকী উত্তরপাড়ার হাবিজার রহমান মোল্লার পুত্র সিফাত (১৩) ইফতার শেষ বাড়ি থেকে বের হয়। শনিবার (০৮ই মার্চ) রাত আনুমানিক ৯ টার দিকে স্থানীয় লোকজন উঞ্চুরকী উত্তরপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন একটি পুকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয় পরে কে সিফাতকে উদ্ধার করে গাবতলী উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

সিফাতকে গলাটিপে হত্যা হয়েছে বলে জানায়।
সিফাতের মা রুলি বেগম জানান, সিফাত মসজিদে ইফতার শেষ বাড়ি এসে আবারো বাড়ি থেকে বাইরে যায়। রাত ৯ টায় লাশ পাওয়া যায়। ইমরান হোসেন হারু নামের এক হিজরার বাড়ির পাশে সিফাতের লাশ পড়ে ছিল। সিফাত গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র ছিল।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, পুলিশ সিফাতের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। বিশেষভাবে জানা যায় এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত আছেন তারা সঙ্গে সঙ্গে বাড়িঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছেন বলে জানা যায়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।