এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় আগামী ১৬ অক্টোবর নিমগাছী ও চিকাশী ইউনিয়ন যুবদলের সম্মেলন সফল করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে সুশৃঙ্খল, উৎসবমুখর ও সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভায়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার সোনাহাটা ডিগ্রি কলেজ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু।
সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু মুসা, সহ-সভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান যুগ্ম সাধারণ রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান দপ্তর সম্পাদক সালমান সাদিক বাঁধন।
আলোচনা সভায় আগামী ১৬ অক্টোবরের সম্মেলন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় সম্মেলনকে ঘিরে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত উপজেলার যুবদল ও নিমাগাছী ও চিকাশী ইউনিয়নের সর্বস্তরের যুবদলের নেতাকর্মীরা সম্মেলন সফল করতে পারস্পরিক সমন্বয়, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

