https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 1 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করন ঘোষনা করায় শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
February 1, 2025 10:35 pm
Link Copied!

মিন্টু ইসলাম:

বগুড়া শেরপুরে ১ ফেব্রুয়ারি শনিবার দীর্ঘ ৪০ বছর পর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করন ঘোষনা করায় শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর- ধুনট ও বগুড়া সদর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির মহাসচিব
মোঃ শামছুল আলম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম বাবলু সভাপতি শেরপুর উপজেলা বিএনপি, মোঃ রফিকুল ইসলাম মিন্টু সাধারণ সম্পাদক শেরপুর উপজেলা বিএনপি।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উলিপুর মহিলা ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ আঃ হাই বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ হাফিজুর রহমান অধ্যক্ষ শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা।

আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আন্দোলন বাস্তবায়ন কমিটির কার্য নির্বাহী সদস্য মোঃ রাইহানুল ইসলাম প্রধান শিক্ষক কহিতকুল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, মোঃ নাজমুল হোসেন প্রধান শিক্ষক বিশালপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, মোঃ শাহাদাৎ হোসেন প্রধান শিক্ষক বোংগা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, শেখ ফরিদ, ফেরদৌস আলম, আবদুল কদ্দুস,শহিদুল ইসলাম, রোকনুজ্জামান পলাশ, রফিকুল ইসালাম, ফারুক হোসেন, রুহুল আমিন, ফারুক হোসেন, মাহবুবুর রহমানসহ শেরপুর ধুনটের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শেরপুর শহীদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব সহ সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জ্ঞাপন করেন।।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।